Wednesday, November 14, 2018
রাগ অভিমান | Reality Bangla Shayari SR Dairy সবার উপর রাগ করতে হয় না... অভিমান করতে হয় না... রাগ অভিমান সেই মানুষটার উপরই করা উচিত যে মানুষটা তোমার রাগ অভিমানের মূল্য দিবে... তুমি একটা মানুষের উপর রাগ অভিমান করে সারাদিন কাটিয়ে দিলে অথচ দিনশেষে তোমার রাগ অভিমান ভাঙ্গানোর কোন প্রয়োজনই মনে করলো না, তখন তার উপর রাগ করে থাকা আর জড় বস্তুর সাথে কথা বলা একই কথা... কোন ফিডব্যাক আসবে না !! . কারো উপর রাগ অভিমান করে যদি বিন্দুমাত্র দাম পাওয়া না যায় তখন রাগ অভিমান ভুলে তাকে ইগনোর করাটাই বুদ্ধিমানের কাজ... এতে করে একটা বিষয় তুমি স্পষ্ট বুঝতে পারবে সেটা হলো তুমি রাগ অভিমান করে যতটুকু মন খারাপ করেছিলে, এখন ইগনোর করে তারচেয়ে বেশি পরিমাণে ভালো আছো... ভালো থাকতে হলে ইগনোর করতে পারাটা খুব খুব দরকার !! . সকল রাগ অভিমান সেই মানুষটার জন্যই জমা করে রাখো যে তোমার রাগ অভিমানের ভাষাটা বুঝতে পারবে... তোমার রাগ অভিমান ভাঙ্গানোর জন্য পাগল হয়ে যাবে... তুমি চুপ করে থাকলে এর কারণ খুঁজেতে থাকবে... তুমি জোড়ে চিৎকার করে কথা বললেও চিন্তায় পড়ে যাবে... যে তোমার এসবের মূল্য বুঝবে না, তার উপর রাগ অভিমান করে থাকা বোকামি ছাড়া আর কিছুই না !! . রাগ অভিমানের কারণ কিন্তু সবাই হতে পারে না... যে মানুষটা তোমার উপর রাগ করবে অভিমান দেখাবে সে অবশ্যই তোমাকে অন্য সবার চেয়ে একটু আলাদা করে দেখে... সে চায় তুমি তার রাগ অভিমানের ভাষাটা বুঝো... তুমি শুধু রাগ আর অভিমানটাই দেখলে অথচ এর পিছনে যে তোমার উপর আলাদা একটা মায়া ও ভালোবাসা লুকিয়ে থাকে সেটা বুঝলে না... তুমি তো বোকা !! . মনে রাখবে, যে ভালোবাসতে জানে সে রাগও দেখাতে পারে... তাই বলে ভেবো না যে তার রাগের মূল্য নেই... রাগ অভিমানেরও দাম আছে, কারণ মানুষ সবার উপর রাগ করে না...অভিমান করে না... মানুষ তার উপরই রাগ করতে শিখে, যে শুধু রাগটুকুই বড় করে দেখে না বরং রাগ অভিমান ভাঙানোর ক্ষমতাও সে রাখে !!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment